মালদা

ফের মহদিপুর সীমান্তে তোলাবাজদের হাতে আক্রান্ত লরি চালক

ফের মালদা জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে তোলাবাজদের হাতে আক্রান্ত হল এক লরি চালক। আহত লরি চালক মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার মালদার সীমান্তবর্তী মহদিপুরে আর্ন্তজাতিক বাণিজ্য কেন্দ্রে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

        জানা গিয়েছে, আহত ওই লরি চালকের নাম জহুরুল হোসেন(৩০)। বাড়ি মুর্শিদাবাদের বহরমপুর এলাকায়। এদিন সে পিঁয়াজ নিয়ে ভারত-বংলাদেশের বানিজ্য কেন্দ্র মহদিপুর দিয়ে সীমান্তবর্তী এলাকায় আসতেই সেখানে বেশ কিছু তোলাবাজ তার কাছ থেকে মোটা টাকা তোলা চায়। তা দিতে অস্বীকার করলে তোলাবাজদের দল তাকে লরি থেকে নামিয়ে বেধরক মারধর শুরু করে। এমনকি লরি চালকের ডান চোখে গুরুত্বর আঘাত করা হয়। এরপর অন্যান্য লরি চালকরা ছুটে আসতেই তোলবাজরা পালিয়ে যায় বলে খবর। আহত চালককে উদ্ধার করে মালদা মেডিক্যালে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

        যদিও এই ঘটনায় মালদা মার্চেন্ট চেম্বার অফ কর্মাসের সভাপতি জয়ন্ত কুন্ডু বলেন, এটা বিগত কয়েক মাস ধরে দেখা যাচ্ছে। তাই তারা বার বার পুলিশ প্রশাসনকে এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করার জন্য জানিয়েছেন কিন্তু পরিস্থিতির কোন উন্নতি হয়নি। তাই তারা সংগঠনের পক্ষ থেকে আগামীতে পুলিশ প্রশাসনের হাতে ডেপুটেশন পত্র তুলে দিতে চলেছেন বলে তিনি জানান।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/gr4-aryQ6S0